রাজশাহী বিভাগ

রাজশাহী মেডিকেলে হামে মৃত্যু মিছিল! আতঙ্কে স্বজনরা, হাসপাতালে ঠাঁই নেই

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের ভয়াবহ প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এখন পর্যন্ত হাম উপসর্গ নিয়ে ৩৮ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আরও ১৪৯ জন। মোট ৩৭৭ জন রোগী ভর্তি হয়েছেন। শনিবার দুপুর সাড়ে ১২টায় হাসপাতালটির মুখপাত্র ডা. শংকর বিশ্বাস এই তথ্য নিশ্চিত করেছেন।

মার্চ মাসের শুরু থেকে এ পর্যন্ত সন্দেহভাজন হাম নিয়ে মোট ৩৭৭ জন রোগী ভর্তি হয়েছেন। গত ২৪ ঘণ্টায় ২৫ জন নতুন রোগী ভর্তি হয়েছেন, যাদের মধ্যে ৩ জনের মৃত্যু হয়েছে। রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলায় হামের প্রাদুর্ভাব সবচেয়ে বেশি। নওগাঁ, নাটোর ও পাবনা জেলাতেও উল্লেখযোগ্য সংখ্যক রোগী শনাক্ত হয়েছেন। শুধু রাজশাহী বিভাগই নয়, খুলনা বিভাগের কুষ্টিয়া ও মেহেরপুর এবং ঢাকা বিভাগের রাজবাড়ী ও ফরিদপুর জেলার রোগীরাও রামেক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, রোগীর সংখ্যা আরও বাড়লে আইসোলেশন সক্ষমতা বৃদ্ধির প্রস্তুতি নিচ্ছে কর্তৃপক্ষ। এই ভয়াবহ পরিস্থিতি সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি করেছে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button