চট্টগ্রাম বিভাগ

দৌলতখানে ৭০০ লিটার ডিজেল জব্দ! যা ঘটল মাছঘাটে…

ভোলার দৌলতখানে অবৈধভাবে মজুদ করা ৭০০ লিটার ডিজেল জব্দ করেছে প্রশাসন। শুক্রবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাওন মজুমদার সুমন দৌলতখান থানা সংলগ্ন মাছঘাট এলাকায় একটি দোকানে অভিযান চালান। এ সময় চারটি ড্রামে রাখা বিপুল পরিমাণ জ্বালানি তেল পাওয়া যায়। দোকানের মালিক মো. মিজানুর রহমান মজুদকৃত জ্বালানি তেলের স্বপক্ষে কোনো বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং মজুদকৃত ডিজেল জব্দ করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাওন মজুমদার সুমন জানান, দেশে জ্বালানি তেলের সংকট চলছে। তাই এই ধরনের অবৈধ মজুদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button