চট্টগ্রামের সমুদ্রে যা মিলল, ধারণাও ছিল না! ১২ জন আটক

চট্টগ্রামের পতেঙ্গায় বহির্নোঙরে এক বিশেষ অভিযানে কোস্টগার্ড বিপুল পরিমাণ ডিজেল ও গ্যাস সিলিন্ডার জব্দ করেছে। এই ঘটনায় জড়িত ১২ জনকে আটক করা হয়েছে, যাদের মধ্যে আটজন রোহিঙ্গা নাগরিক। অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে প্রায় ৬ লাখ ২৪ হাজার টাকা মূল্যের ৬ হাজার লিটার ডিজেল, ৬টি গ্যাস ভর্তি সিলিন্ডার, নগদ অর্থ এবং পাচারকাজে ব্যবহৃত বোটসহ ৪ জন বাঙালি ও ৮ জন রোহিঙ্গাকে আটক করা হয়।
কোস্টগার্ড জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৪ এপ্রিল) ভোর ৬টায় এই অভিযান পরিচালিত হয়। আটককৃতরা অবৈধ পাচারের সাথে জড়িত। জিজ্ঞাসাবাদে জানা গেছে, এই চক্রটি একই বোট ব্যবহার করে আনুমানিক ১৫০-২০০ জনকে মালয়েশিয়া পাচারের পরিকল্পনা করেছিল। কোস্টগার্ডের তৎপরতায় এই মানবপাচারের অপচেষ্টা নস্যাৎ করা সম্ভব হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে।





