কুষ্টিয়ায় এক রাতে ২ শিশুর মৃত্যু! হামের উপসর্গ না অন্য কিছু?

কুষ্টিয়ার এক রাতে হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিতে আসা দুই শিশুর মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। শুক্রবার রাতে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে আইজা (৫ মাস ২০ দিন) নামের এক শিশুর মৃত্যুর পর তার কিছুক্ষণ পরই মারা যায় ৮ মাস বয়সী আফরান। একই হাসপাতালে মাত্র একদিনের ব্যবধানে এমন দুটি মৃত্যুর ঘটনায় অভিভাবকরা উদ্বিগ্ন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আইজার বাবা মমিনুর রহমান, বাড়ি কুষ্টিয়া শহরের রেনউইক মোড় এলাকায়। অন্যদিকে, আফরান কুষ্টিয়া সদর উপজেলার ভাদালিয়া গ্রামের আল আমিনের ছেলে। কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক এইচ এম আনোয়ারুল ইসলাম দুটি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে আফরানের স্বজনদের অভিযোগ, নার্সদের অবহেলার কারণেই তাদের সন্তানের মৃত্যু হয়েছে।
এই ঘটনায় সাধারণ মানুষের মধ্যে হামের প্রকোপ নিয়ে নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে। কেন এমন মৃত্যু, তা নিয়ে প্রশ্ন উঠেছে।





