আন্তর্জাতিক

বাব-আল-মানদেব নিয়ে ইরানের স্পিকারের গোপন হুমকি! জানলে চমকে যাবেন!

ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ মধ্যপ্রাচ্যের আরেক গুরুত্বপূর্ণ নৌচলাচল পথ বাব-আল-মানদেব প্রণালী নিয়ে এক প্রচ্ছন্ন হুমকি দিয়েছেন। এর আগে হরমুজ প্রণালী দিয়ে নৌচলাচলের ওপর ইরান কার্যকর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। শনিবার সামাজিকমাধ্যম এক্সে এক পোস্টে গালিবাফ জানতে চেয়েছেন, বাব-আল-মানদেব প্রণালী দিয়ে বিশ্বব্যাপী তেল, এলএনজি, গম, চাল ও সারের কত অংশ যাতায়াত করে এবং কোন দেশ ও কোম্পানিগুলো সর্বোচ্চ পরিমাণে পণ্য পরিবহন করে?

গালিবাফের এই বক্তব্য বাণিজ্যিক জাহাজগুলোর প্রতি একটি স্পষ্ট সতর্কবার্তা। কারণ ইয়েমেনে ইরান সমর্থিত হুথি গোষ্ঠী বাব আল-মানদেবের তীরে অবস্থিত। যদিও হরমুজ প্রণালির মতো বিশ্ব বাণিজ্যের জন্য অতটা গুরুত্বপূর্ণ নয়, তবু বাব-আল-মানদেব প্রণালী সামুদ্রিক যান চলাচলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রণালী দিয়ে বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় ৫ শতাংশ এবং প্রায় ১৪ শতাংশ বাণিজ্যিক চালান চলাচল করে। ইয়েমেনে হুথিরা ইরানের সমর্থনে যুদ্ধে জড়িত হওয়ার পর থেকেই এই প্রণালীর অরক্ষিত অবস্থা শিল্পখাতের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button