পিরোজপুরের ২ লক্ষ মানুষের কান্না! যা ঘটল খাবার পানির জন্য…

নিজেস্ব প্রতিবেদক, জনতা টাইমস: পিরোজপুর পৌরসভার দুই লক্ষাধিক বাসিন্দা চরম খাবার পানির সংকটে ভুগছেন। গ্রীষ্মের এই মৌসুমে তীব্র হাহাকার বিরাজ করছে। পৌর এলাকার অধিকাংশ গ্রাহক পানি পাচ্ছেন না বললেই চলে।
জানা যায়, চার দশক আগে স্থাপিত ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের শোধন ক্ষমতা বর্তমান চাহিদার তুলনায় খুবই কম। বর্তমানে গ্রাহক সংখ্যা প্রায় দশ হাজার ছাড়িয়ে গেলেও শোধন হচ্ছে মাত্র তিন লাখ লিটার পানি, যা প্রয়োজনের তুলনায় নগণ্য। বলেশ্বর নদী থেকে পানি উত্তোলন বাধাগ্রস্ত হওয়ায় এই সংকট আরও বেড়েছে। পৌরবাসীদের অভিযোগ, দিনে দু’বেলা পানি পাওয়ার কথা থাকলেও মিলছে মাত্র ৩০ মিনিট, তাও একদিন পরপর। এই পরিস্থিতিতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।
ভুক্তভোগী বাসিন্দাদের কেউ কেউ অভিযোগ করেছেন, পানি না পেলেও নিয়মিত বিল পরিশোধ করতে হচ্ছে। অনেকে পানি সংকটের কারণে ভাড়াটিয়াও হারাচ্ছেন। যদিও পৌর কর্তৃপক্ষ নতুন ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের সম্ভাব্যতা যাচাই করছে, তবে এর বাস্তবায়ন কবে হবে তা এখনও অনিশ্চিত।





