খুলনা বিভাগ

রূপসায় এক মুহূর্তে সব শেষ! স্বামী দেখছেন স্ত্রী রাস্তায় নিথর

খুলনার রূপসায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় লিলি কুন্ডু (৪৯) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্বামী অমর কুন্ডু গুরুতর আহত হয়েছেন। ৩ এপ্রিল দুপুর সাড়ে ১২টার দিকে রূপসায় আমদাবাদ এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাগেরহাটের রামপাল উপজেলার বাসিন্দা অমর কুন্ডু ও তার স্ত্রী লিলি কুন্ডু খুলনার একটি চক্ষু হাসপাতাল থেকে চিকিৎসা শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। খুলনা-মংলা মহাসড়কের আমদাবাদ এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি লোকাল বাস তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের পেছনে বসা লিলি কুন্ডু ছিটকে পড়ে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান। তার স্বামী অমর কুন্ডু গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে পুলিশ ঘাতক বাস ও চালক সাগরকে (২৬) আটক করেছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button