অবশেষে স্বস্তির খবর! মির্জা আব্বাসের যা ঘটল…

বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থার আগের চেয়ে উন্নতি হয়েছে। বর্তমানে তিনি সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। গতকাল শুক্রবার ভোরে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্র (সিসিইউ) থেকে অপেক্ষাকৃত সুবিধাজনক কেবিনে স্থানান্তর করা হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস। বর্তমানে তিনি সীমিতভাবে সবার সঙ্গে কথা বলতে পারছেন। জানা গেছে, গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মস্তিষ্কে দুটি অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়।
এদিকে, বিএনপির আরেক সিনিয়র নেতা নজরুল ইসলাম খানও চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেছেন। দুই নেতার দ্রুত আরোগ্য কামনায় দলের নেতাকর্মীরা প্রার্থনা করছেন।





