বিনোদন

অবশেষে এক হলেন বিজয়-রাশমিকা: রাজকীয় বিয়ের রেশ চারদিকে

দক্ষিণের জনপ্রিয় তারকা জুটি বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা দীর্ঘ সাত বছরের প্রেমের পর অবশেষে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি, ২০২৬) রাজস্থানের উদয়পুরে এক রাজকীয় আয়োজনে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সকাল ১০টা ১০ মিনিটের কিছু পরে এই তারকা জুটির বিয়ে সম্পন্ন হয়। পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে অত্যন্ত ব্যক্তিগত পরিসরে হলেও আয়োজনে ছিল রাজকীয়তার ছোঁয়া। ভক্তদের ভালোবাসার ডাকনাম ‘বিরোশ’কে সম্মান জানিয়ে এই মিলনকে তারা ‘বিরোশের বিয়ে’ বলেও উল্লেখ করেছেন। তাদের বিয়ের আনুষ্ঠানিক ছবি ও ভিডিও প্রকাশের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন অগণিত ভক্তরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যেই শুভেচ্ছার বন্যায় ভাসছেন এই নবদম্পতি। তবে এরই মধ্যে তাদের বিয়ের কিছু ভুয়া এআই ছবি ভাইরাল হওয়ায় ভক্তদের মধ্যে বিভ্রান্তিও তৈরি হয়েছে।

পর্দার রসায়ন থেকেই বাস্তব জীবনের সম্পর্কের সূচনা হয়েছিল বিজয় ও রাশমিকার। ‘গীতা গোবিন্দম’ ও ‘ডিয়ার কমরেড’ সিনেমায় একসঙ্গে অভিনয় করতে গিয়ে তাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘকাল সম্পর্ক নিয়ে মুখে কুলুপ আঁটলেও সম্প্রতি তারা জনসমক্ষে নিজেদের ভালোবাসার কথা স্বীকার করেন।

বিজয় দেবরাকোন্ডা ‘অর্জুন রেড্ডি’ সিনেমার মাধ্যমে সারা ভারতে ব্যাপক পরিচিতি লাভ করেন। অন্যদিকে, রাশমিকা মান্দানা ‘গীতা গোবিন্দম’, ‘পুষ্পা: দ্য রাইজ’ এবং ‘অ্যানিমাল’-এর মতো ব্লকবাস্টার সিনেমার সফলতার পর তেলেগু ও কন্নড় সিনেমার অন্যতম জনপ্রিয় মুখ হয়ে উঠেছেন। এই বিবাহ তাদের ব্যক্তিগত জীবনে নতুন দিগন্ত উন্মোচন করলো, যা তাদের কোটি কোটি ভক্তের মধ্যেও নতুন উন্মাদনা সৃষ্টি করেছে

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button