দেবীগঞ্জে যা ঘটল রাতে… ট্রাক্টর-ইজিবাইকের সংঘর্ষে মাদ্রাসাছাত্রের নিথর দেহ পড়ে রইল রাস্তায়!

পঞ্চগড়ের দেবীগঞ্জে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আলামিন (৭) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৬ জন, যাদের মধ্যে গুরুতর আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর পাঠানো হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে দেবীগঞ্জ পৌরশহরের পায়রা চত্বরে এই ঘটনা ঘটে। নিহত আলামিন স্থানীয় একটি মাদ্রাসার নুরানী বিভাগের ছাত্র ছিল। তার মা ও অন্য আত্মীয়রাও এই দুর্ঘটনায় আহত হয়েছেন।
স্থানীয়রা জানান, দাওয়াত খেয়ে ইজিবাইকে বাড়ি ফেরার পথে বেপরোয়া গতির একটি ট্রাক্টরের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকে থাকা যাত্রীসহ চালক মারাত্মকভাবে আহত হন। তাৎক্ষণিক উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আলামিনকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘাতক ট্রাক্টর ও ইজিবাইক জব্দ করেছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।





