চট্টগ্রাম বিভাগ

ইউএনও’র বড় শাস্তির মুখে! বরখাস্ত আওয়ামী লীগ নেতাকে প্রধান শিক্ষক করায় তোলপাড়

ভোলার মনপুরায় এক বরখাস্ত হওয়া আওয়ামী লীগ নেতাকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু মুসাকে শোকজ করেছে আদালত। আদালত এই বিতর্কিত আদেশটি স্থগিত করে অভিযুক্তদের পাঁচ দিনের মধ্যে জবাব দিতে নির্দেশ দিয়েছেন।

জানা গেছে, গত ৩০ মার্চ ইউএনও আবু মুছা বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সদস্যদের অবহিত না করে এবং কোনো রেজুলেশন ছাড়াই সাময়িক বরখাস্তকৃত আওয়ামী লীগ নেতা মোঃ মহিউদ্দিনকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেন। এই ঘটনায় কমিটির সদস্যদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় এবং তারা আদালতের শরণাপন্ন হন।

অভিযোগ রয়েছে, মোঃ মহিউদ্দিন ২০১৫ সালে প্রয়োজনীয় যোগ্যতা না থাকা সত্ত্বেও দলীয় প্রভাব খাটিয়ে অনিয়মের মাধ্যমে এই বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছিলেন। নিয়োগের পর থেকেই তিনি বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ নষ্ট করছেন বলেও অভিযোগ। সম্প্রতি একটি সংবর্ধনা অনুষ্ঠানে বিশৃঙ্খলার ঘটনায় তার সম্পৃক্ততা প্রমাণিত হওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল।

এই পরিস্থিতিতে, তদন্ত চলমান থাকা অবস্থায় তাকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক করায় অভিভাবক ও স্থানীয় সচেতন মহলের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তারা অবৈধ লেনদেনের মাধ্যমে এই দায়িত্ব দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলেছেন এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ে অভিযোগ দায়ের করার কথা জানিয়েছেন।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button