চট্টগ্রাম বিভাগ

ব্রেন স্ট্রোকে প্রাণ হারাল ববি’র মেধাবী শিক্ষার্থী! শেষ বিদায় নিজ বাড়িতে

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) গণিত বিভাগের এক মেধাবী শিক্ষার্থী ব্রেন স্ট্রোকে মারা গেছেন। শুক্রবার (৫ এপ্রিল) সকালে বরিশালের গৌরনদী নিজ বাড়িতে ইমতিয়াজ আহমেদ নাফিজ (২২) শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার এই আকস্মিক মৃত্যুতে সহপাঠী ও পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

পরিবার সূত্রে জানা গেছে, গত ১৬ মার্চ ইমতিয়াজ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা নিউরোসায়েন্সেস হসপিটালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় পহেলা এপ্রিল তাকে বাড়িতে ফিরিয়ে আনা হয়। তবে, শুক্রবার সকালে তার অবস্থার আবারও অবনতি ঘটে এবং সকাল ১০টার দিকে তিনি মারা যান। ইমতিয়াজ ববির গণিত বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি গৌরনদী উপজেলার নয়াকান্দি গ্রামের ব্যবসায়ী মো. জাকির হোসেনের বড় ছেলে। তার এই অকাল মৃত্যুতে সহপাঠী, বন্ধু ও শুভানুধ্যায়ীরা ফেসবুকে আবেগঘন পোস্ট দিয়ে গভীর শোক প্রকাশ করেছেন।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button