আন্তর্জাতিক

কুয়েতে যুক্তরাজ্যের আকাশ প্রতিরক্ষা! যুদ্ধের প্রস্তুতি শুরু?

কুয়েতে তেল শোধনাগারে সাম্প্রতিক ড্রোন হামলার পর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাচ্ছে যুক্তরাজ্য। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এই হামলাকে ‘বেপরোয়া’ আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি কুয়েতের ক্রাউন প্রিন্সের সাথে ফোনালাপে দেশটিতে যুক্তরাজ্যের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন নিয়ে আলোচনা করেন। ডাউনিং স্ট্রিটের মুখপাত্র জানিয়েছেন, এই পদক্ষেপের লক্ষ্য হলো কুয়েতি ও ব্রিটিশ কর্মীসহ এই অঞ্চলে যুক্তরাজ্যের স্বার্থ রক্ষা করা এবং বড় ধরনের যুদ্ধ এড়ানো। উভয় নেতা হরমুজ প্রণালী পুনরায় সচল করার বিষয়েও একমত হয়েছেন। এর আগে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছিলেন, কুয়েতের প্রতিরক্ষা জোরদার করতে ‘র‍্যাপিড সেন্ট্রি’ আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পাঠানো হয়েছে, যা বিশেষ করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলায় সহায়ক হবে। এই পদক্ষেপ এই অঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখার অংশ হিসেবে নেয়া হয়েছে বলে ডাউনিং স্ট্রিট স্পষ্ট করেছে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button