সিলেট বিভাগ

হঠাৎ ধরা পড়ল এক শিশু! যা করল জেনে শিউরে উঠবেন

নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ (নব্য জেএমবি)-এর সাথে জড়িত সন্দেহে আইনের সাথে সংঘাতে জড়িত এক শিশুকে হেফাজতে নিয়েছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সহকারী পুলিশ কমিশনার আরিফা আখতার প্রীতি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

সিটিটিসি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ সদর থানা এলাকায় এক গোপন সংবাদের ভিত্তিতে সিটিটিসির একটি দল অভিযান চালিয়ে ওই শিশুকে হেফাজতে নেয়। জানা গেছে, হেফাজতে নেওয়া শিশু শেরে বাংলা নগর থানায় দায়েরকৃত সন্ত্রাসবিরোধী মামলার এজাহারভুক্ত আসামি আহসান জহির খান, দানিয়েল ইসলাম হাসান ও রাসেল ওরফে পলাশ ওরফে আবু বাছের আল ফারুকীর সাথে যোগাযোগ রাখত।

আরও জানা যায়, হেফাজতে নেওয়া শিশু অনলাইনে অত্যন্ত সক্রিয় ছিল। সে ইসলামিক স্টেট (আইএস)-এর পক্ষে উগ্রবাদী পোস্ট শেয়ার করে সদস্য নিয়োগ করত। এছাড়া, সে বোমা তৈরির পিডিএফ ফাইল শেয়ার করত এবং ঘনিষ্ঠ সহযোগীদের মাধ্যমে শিয়া মসজিদ, পুলিশের চেকপোস্ট ও ইসকন মন্দিরে হামলার পরিকল্পনা ও উসকানি দিত বলে অভিযোগ রয়েছে। বিধি অনুযায়ী, জিজ্ঞাসাবাদের পর শিশুটিকে আদালতে পাঠানো হয়েছে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button