বিএনপি

মাওলানা কাসেমী কেন জেলে? বিনা বিচারে ১০০ দিন, এবার মুক্তি চাই

প্রথম আলো অফিস ভাঙচুরের মামলায় কারাবন্দি আলেম মাওলানা আইনুল হক কাসেমীকে অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। শুক্রবার বিকেলে এক বিবৃতিতে সংগঠনটির যুগ্মমহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী এ দাবি জানান। তিনি বলেন, নিরপরাধ আলেম মাওলানা আইনুল হক কাসেমী বিনা বিচারে জেলে তার একশ দিন পার করেছেন, যা মানবাধিকার লঙ্ঘন। বর্তমান বিএনপি সরকারের কাছে জোর দাবি, মাওলানা আইনুল হক কাসেমীসহ সংশ্লিষ্ট মামলায় যারা নিরপরাধ, তাদের অবিলম্বে মুক্তি দিয়ে রাষ্ট্রের দায় মোচন করুন।

হেফাজতে ইসলামের দাবি, ভাঙচুরের ঘটনার সঙ্গে মাওলানা আইনুল হক কাসেমীর কোনো সম্পর্ক নেই। প্রথম আলোর কঠোর সমালোচক হওয়ায় তাকে ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানো হয়েছে। বিনা বিচারে একজন নিরীহ আলেম এতদিন জেল খাটতে পারেন না, এটি চরম অমানবিক। ২০১৩ সালে হেফাজতের শাহবাগবিরোধী আন্দোলন ও ২০২১ সালে মোদিবিরোধী আন্দোলনের সময় রাজপথে প্রতিবাদী আলেমদের দমন ও হত্যার সম্মতি উৎপাদন করেছিল প্রথম আলো। তাদের ইসলামোফোবিক নীতি এদেশের আলেম-ওলামা, মাদরাসা শিক্ষার্থী ও ধার্মিক প্রজন্মকে ‘জঙ্গি’ অপবাদ দিতে দায়ী।

হেফাজতে ইসলাম দেশের সুশীল সমাজ, মানবাধিকার সংগঠন ও ইসলামী দলগুলোকে নিরপরাধ আলেমদের মুক্তির দাবিতে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button