আন্তর্জাতিক
হঠাৎ ক্ষেপণাস্ত্র হামলায় আরব আমিরাতে বিশাল গ্যাসক্ষেত্রে আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি!

সংযুক্ত আরব আমিরাতের অন্যতম প্রধান গ্যাস উত্তোলন ও প্রক্রিয়াকরণ কেন্দ্র ‘হাবশান গ্যাস কমপ্লেক্স’-এ ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। আকাশপথে আসা একটি অজ্ঞাত ক্ষেপণাস্ত্র বা ড্রোন প্রতিহত করার সময় সেটির ধ্বংসাবশেষ এই গ্যাসক্ষেত্রে আছড়ে পড়লে আগুনের সূত্রপাত হয় বলে নিশ্চিত করেছে আবুধাবি মিডিয়া অফিস।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং যেকোনো ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে গ্যাসক্ষেত্রের সব ধরনের কার্যক্রম তাৎক্ষণিকভাবে বন্ধ রাখা হয়েছে। কর্তৃপক্ষ দ্রুততার সাথে অগ্নিকাণ্ড মোকাবিলায় কাজ করছে। তবে, এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এই ঘটনায় বিদ্যুৎ উৎপাদন এবং গ্যাসের সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।





