ঢাকা বিভাগ
উত্তরায় সাবেক শিক্ষার্থীর মৃত্যুরহস্য! যা জানা গেল

রাজধানীর উত্তরার একটি বাসা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইংরেজি বিভাগের ৪৪তম ব্যাচের সাবেক শিক্ষার্থী সাবিত মাহমুদ শাওনের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) সকালে তুরাগ থানার ডিউটি অফিসার এসআই ইখলাস মিয়া বিষয়টি নিশ্চিত করেন।
খবর পেয়ে পুলিশ সকাল ৮টা ৩০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। প্রাথমিক আলামতের ভিত্তিতে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত নিশ্চিত করা যাবে।
সাবিত মাহমুদ শাওন কয়েকদিন ধরেই মানসিকভাবে হতাশাগ্রস্ত ছিলেন এবং সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কিছু অস্বাভাবিক পোস্টও দিয়েছিলেন বলে জানা গেছে। গতকাল রাত ৩টার দিকে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। ঘটনার সঠিক কারণ জানতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।





