হাসনাত আবদুল্লাহর নামে ভাইরাল হওয়া ফটোকার্ড: আসল সত্য ফাঁস!

শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে গ্রেফতারের পর চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এরই মাঝে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহকে উদ্ধৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়ে। যেখানে দাবি করা হয়, তিনি বলেছেন, ‘ফয়সালকে রিমান্ডে নিয়ে জজমিয়া নাটক সাজিয়ে ইনকিলাব মঞ্চ, জুলাই যোদ্ধাদের ফাঁসানো হলে দেশে আরেকটি গণঅভ্যুত্থান নেমে আসবে।’
তবে, রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। আলোচিত এই মন্তব্যটি হাসনাত আবদুল্লাহ করেননি। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার বা ব্যঙ্গাত্মক পেজের পোস্টকে আসল খবর হিসেবে ভুলভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে। অনুসন্ধানে দেখা যায়, ‘দৈনিক মোল্লার দেশ’ নামের একটি ফেসবুক পেজে গত ৯ মার্চ আলোচিত ফটোকার্ডটি পোস্ট করা হয়েছিল, যা মূলত একটি ব্যঙ্গাত্মক কনটেন্ট। সেই পেজের তথ্যেও উল্লেখ আছে যে এটি একটি স্যাটায়ার ও প্যারোডি পেজ। এই ধরনের ভুয়া খবর ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে, যা উদ্বেগজনক।





