জামায়াত

সরকারের কর্মকাণ্ডে মিলছে ‘ফ্যাসিবাদ’? জামায়াত আমিরের বিস্ফোরক মন্তব্য!

দেশের বর্তমান সরকারের কর্মকাণ্ডকে ‘ফ্যাসিবাদ’ হিসেবে আখ্যায়িত করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি মন্তব্য করেন, ফ্যাসিবাদ একটি সংক্রামক ব্যাধির মতো, যা বর্তমান সরকারের বিভিন্ন কার্যক্রমে স্পষ্ট। শুক্রবার (৩ এপ্রিল) কেরানিগঞ্জে এক দায়িত্বশীল সমাবেশে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির আরও বলেন, জনগণের ন্যায্য অধিকার আদায় না হওয়া পর্যন্ত জামায়াতসহ ১১ দলের আন্দোলন অব্যাহত থাকবে। তিনি জনগণকে জুলুমের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। নিয়মতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাওয়ার কথা উল্লেখ করে তিনি হুঁশিয়ারি দেন যে, কোনো বিশৃঙ্খলার চেষ্টা হলে কঠোর জবাব দেওয়া হবে।

দেশের জ্বালানি তেলের সংকট প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, সরকারের বক্তব্য শুনে মনে হচ্ছে বাংলাদেশ তেলের ওপর ভাসছে। এছাড়া, স্কুল বন্ধ রেখে অনলাইনে শিক্ষাকার্যক্রম পরিচালনার সিদ্ধান্তকে সরকারের ‘নির্বুদ্ধিতা’ বলে মন্তব্য করেন তিনি।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button