আন্তর্জাতিক

ইরানের সকল ‘অবকাঠামো’ ধ্বংসের হুমকি: মার্কিন-ইসরাইলের বড় হামলার পূর্বাভাস?

ইরানে মার্কিন-ইসরাইলি হামলায় বেসামরিক স্থাপনা লক্ষ্যবস্তু হওয়ায় আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ইঙ্গিত দিয়েছেন যে, ইরানের অবশিষ্ট স্থাপনার ওপর আরও বড় ধরনের হামলা চালানো হতে পারে। তিনি বলেছেন, ‘আমরা এখনো ইরানের যা অবশিষ্ট আছে তা ধ্বংস করা শুরুই করিনি।’ ট্রাম্প আরও সতর্ক করে বলেন, ‘এরপর হিসেবে সেতু ও বিদ্যুৎকেন্দ্র।’ আলজাজিরার খবরে বলা হয়েছে, আন্তর্জাতিক আইন অনুযায়ী হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় স্থাপনা ও অন্যান্য বেসামরিক অবকাঠামোর ওপর হামলা জেনেভা কনভেনশনের সুস্পষ্ট লঙ্ঘন। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল যুদ্ধ শুরু হওয়ার পর থেকে যেসব গুরুত্বপূর্ণ বেসামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য। এই ধরনের হামলায় কেবল মানবিক সংকটই বাড়ে না, বরং এটি আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন হিসেবেও বিবেচিত হয়।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button