ঢাকা বিভাগ

উত্তরা থেকে জাবির শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, যা বলা হচ্ছে

রাজধানীর উত্তরার একটি বাসা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইংরেজি বিভাগের ৪৪তম ব্যাচের সাবেক শিক্ষার্থী সাবিত মাহমুদ শাওনের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) সকালে তুরাগ থানার পুলিশ লাশটি উদ্ধার করে। প্রাথমিক আলামতের ভিত্তিতে এটিকে আত্মহত্যা বলে ধারণা করা হলেও, ময়নাতদন্তের প্রতিবেদন আসার পর বিস্তারিত জানা যাবে।

বিশ্ববিদ্যালয়ের সহপাঠীরা জানিয়েছেন, সাবিত কিছুদিন ধরে মানসিক চাপ ও হতাশাগ্রস্ত ছিলেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কিছু অস্বাভাবিক পোস্টও করেছিলেন। গত প্রায় রাত ৩টার দিকে তার মৃত্যুর খবর জানা যায়। পুলিশের ধারণা, এটি আত্মহত্যা হতে পারে। ঘটনার পেছনের সঠিক কারণ জানতে তদন্ত চলছে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button