ঢাকা বিভাগ

রহস্যজনক মৃত্যু, স্বামীর আটক… গৃহবধূর মৃত্যু ঘিরে চাঞ্চল্য!

রাজধানীর খিলগাঁওয়ের বনশ্রী এলাকায় এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। শিউলি আক্তার (৪৫) নামের ওই নারীর মৃত্যুর ঘটনায় তার স্বামী সিরাজ মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে এই ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। শিউলির ভাগিনা নয়ন জানান, রাত সাড়ে ৯টার দিকে তার খালা শিউলির স্বামী সিরাজ তাকে ফোন করে জানান, শিউলি বাথরুমে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। কিন্তু ঘটনাস্থলে পৌঁছে নয়নের সন্দেহ হয় যে এটি আত্মহত্যা নাও হতে পারে। তিনি বলেন, ‘আমার কাছে সন্দেহ হচ্ছে, খালা সত্যিই আত্মহত্যা করেছেন কি-না, নাকি তাকে হত্যা করা হয়েছে। এখন পুলিশি তদন্তে জানা যাবে।’

জানা গেছে, এটি শিউলির দ্বিতীয় বিয়ে ছিল। প্রায় ৪-৫ বছর আগে মুরগি ব্যবসায়ী সিরাজ মিয়ার সঙ্গে তার বিয়ে হয়। শিউলির প্রথম সংসারে দুই মেয়ে রয়েছে। পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠিয়েছে এবং স্বামী সিরাজ মিয়াকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করছে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button