রাজশাহী বিভাগ
নলকায় বাসের ধাক্কা, মুহূর্তেই শেষ ৩ প্রাণ! এলাকায় চাঞ্চল্য

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার নলকায় মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ১০ জন। শুক্রবার (২২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের নলকা হোরগাতী ব্রিজের কাছে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রংপুর থেকে ছেড়ে আসা বুসরা এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের সাথে সজোরে ধাক্কা খায়। এতে বাসের তিন যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার এবং আহতদের হাসপাতালে ভর্তি করে। হতাহতদের নাম-পরিচয় এখনও জানা যায়নি। এই ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।





