সন্তানরা খোঁজ নেয় না: তারেক রহমানের দেওয়া উপহারে হঠাৎ বদলে গেল টুলি বেগমের জীবন!

সন্তানদের অবহেলা সইতে না পেরে অটোরিকশা চালিয়ে জীবনধারণ করা টুলি বেগমের লড়াইয়ের খবর গণমাধ্যমে প্রকাশিত হলে তা বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নজরে আসে। তিনি তাৎক্ষণিক অসহায় টুলি বেগমের পরিবারকে সহায়তার নির্দেশ দেন। শুক্রবার রাজশাহীর বড়গাছি মালপাড়া আশ্রয় কেন্দ্র সংলগ্ন এলাকায় ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল তারেক রহমানের পক্ষ থেকে টুলি বেগমের সঙ্গে সাক্ষাৎ করেন। প্রতিনিধি দল তার পরিবারের খোঁজখবর নেয় এবং বিএনপি চেয়ারম্যানের সহমর্মিতা বার্তা পৌঁছে দেয়। এ সময় টুলি বেগমকে একটি নতুন অটোরিকশা উপহার ও চিকিৎসার জন্য সহায়তা প্রদান করা হয়। তারেক রহমান সর্বদা তাদের পাশে থাকবেন বলেও আশ্বাস দেওয়া হয়। এই উদ্যোগে সংগঠনটির উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, সদস্য কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





