আন্তর্জাতিক

ইরান যুদ্ধের দাম! পাকিস্তানে জ্বালানির দাম এক লাফে আকাশছোঁয়া, যা ঘটল রাতে!

পাকিস্তান সরকার হঠাৎ করেই জ্বালানি তেলের দাম বাড়িয়ে দিয়েছে। পেট্রোলের দাম ৪৩ শতাংশ এবং হাই-স্পিড ডিজেলের দাম ৫৫ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ইরান যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে যাওয়ায় এই কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। দেশটির জ্বালানি বিষয়ক মন্ত্রী বলেছেন, সরকারের হাতে থাকা সম্পদ সীমিত এবং চলমান এই যুদ্ধের কোনো শেষ এখনও দেখা যাচ্ছে না।

পাকিস্তান মূলত আমদানিকৃত তেলের ওপর নির্ভরশীল এবং হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণে তেল আমদানি করে। সম্প্রতি পাকিস্তান জানায়, তারা প্রণালিটি দিয়ে নির্দিষ্ট কিছু জাহাজের নিরাপদ যাতায়াতের ব্যবস্থা করতে সক্ষম হয়েছে, যদিও ইরান এই প্রণালিটি কার্যকরভাবে বন্ধ করে দিয়েছে।

ইরানে যুদ্ধ শুরু হওয়ার পর এটি পাকিস্তানের দ্বিতীয়বারের মতো জ্বালানি মূল্যবৃদ্ধি। যুদ্ধ শুরুর আগের তুলনার দেশটিতে এখন পেট্রোলের দাম ৭৭ শতাংশ এবং ডিজেলের দাম ৮৭ শতাংশ বেশি। তবে, সরকার জানিয়েছে যে নির্দিষ্ট কিছু ব্যবহারকারীদের জন্য জ্বালানির ওপর ভর্তুকি অব্যাহত থাকবে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button