জাতীয়
রাজার হাত থেকে সম্মান পাচ্ছেন ব্রিটিশ-বাংলাদেশি! যা ঘটল অনুষ্ঠানে…

দীর্ঘ ৩০ বছরেরও বেশি সময় ধরে সমাজসেবা ও দাতব্য কার্যক্রমে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস এমবিই (MBE) সম্মাননা প্রদান করছেন ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটি নেতা, সাহিত্যিক ও পেশাদার একাউন্টেন্ট আবু তাহেরকে। আগামী ১৩ মে লন্ডনের উইন্ডসর ক্যাসেলে আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা প্রদান করা হবে। ইতিমধ্যে এমবিই হিসাবে তার নাম ঘোষিত হয়েছে।
লন্ডন প্রবাসী আবু তাহেরের জন্ম বাংলাদেশে, সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার চন্দরপুর গ্রামে। শুধু পেশাগত জীবনেই নয়, সাহিত্য ও মানবিক কাজেও তার অবদান অনস্বীকার্য। বাংলা ভাষা ও সাহিত্যের প্রসারে এবং নতুন প্রজন্মের লেখকদের অনুপ্রাণিত করতে তিনি বিশেষ ভূমিকা পালন করছেন। তাঁর এই সম্মাননা কেবল ব্যক্তিগত অর্জন নয়, বরং বিলেতে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের বিষয়।





