ইরানের চাঞ্চল্যকর দাবি! আকাশ থেকে ঝরল মার্কিন যুদ্ধবিমান, পাইলটের কী হলো?

যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার চাঞ্চল্যকর দাবি করেছে ইরানের আধা সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। আইআরজিসি নিয়ন্ত্রিত ফার্স নিউজ এজেন্সির একটি টেলিগ্রাম পোস্টে এ তথ্য জানানো হয়েছে। দাবি করা হয়েছে, ইরানের আকাশসীমার ওপর দিয়ে উড়ছিল যুদ্ধবিমানটি। ঠিক সেই মুহূর্তে সেটিকে গুলি করে ভূপাতিত করা হয়।
আইআরজিসির মতে, বিমানটি সম্পূর্ণ ধ্বংস হয়ে বিধ্বস্ত হয়েছে। তবে বিমানটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় এর পাইলট সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। ইরানের মেহর নিউজ এজেন্সি জানিয়েছে, বিধ্বস্ত হওয়ার পর যে প্রচণ্ড বিস্ফোরণ ঘটে, তাতে পাইলটের পক্ষে বিমান থেকে বের হওয়া সম্ভব হয়নি বলে ধারণা করা হচ্ছে।
এই ঘটনার বিষয়ে মার্কিন সেন্ট্রাল কমান্ড তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। পুরো ঘটনা ঘিরে আন্তর্জাতিক মহলে ব্যাপক আগ্রহ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে।





