হঠাৎ যা ঘটল কুষ্টিয়ায়… হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যুতে তোলপাড়!

কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আট মাস বয়সী এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। শুক্রবার ভোররাতে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আফরান (নাম পরিবর্তিত) নামের শিশুটির মৃত্যু হয়। তার বাবার নাম আল আমিন। তাদের বাড়ি কুষ্টিয়া সদর উপজেলার ভাদালিয়ায়।
হাসপাতাল সূত্রে জানা যায়, ভর্তির পর থেকেই শিশুটির অবস্থা আশঙ্কাজনক ছিল। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার্ড করার পরামর্শ দেওয়া হলেও রোগীর স্বজনরা রাজি হননি। চিকিৎসারত অবস্থায় আজ ভোরে শিশুটি মারা যায়। শিশুটির বাবা জানান, ঠান্ডা, জ্বর ও শরীরে লালচে দাগ দেখা দেওয়ায় এলাকার এক চিকিৎসকের শরণাপন্ন হন। পরে তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
শিশু বিভাগের চিকিৎসক এস এম নাজিম উদ্দিনকে এ বিষয়ে জানতে ফোন করা হলে তিনি সংযোগটি বিচ্ছিন্ন করে দেন। হাসপাতালের পরিচালকের ফোনও বন্ধ পাওয়া গেছে।





