বাস খাদে পড়ার উপক্রম, হেলপারের শেষ চেষ্টা… যা ঘটল ভাবতেও পারবেন না!

নীলফামারীর কিশোরগঞ্জে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় হেলপার মেরাজুল ইসলাম (৩৫) নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে উপজেলার ধরেয়ার বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মেরাজুল বগুড়া জেলার মোকামতলা এলাকার বাসিন্দা ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা ও সৌমি পরিবহনের সুপারভাইজার ফয়সাল হোসেন জানান, ডিমলা থেকে বগুড়াগামী সৌমি পরিবহনের একটি বাস ধরেয়ার বাজার এলাকায় একটি ট্রাককে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যাওয়ার উপক্রম হলে জীবন বাঁচাতে হেলপার মেরাজুল লাফ দেন। কিন্তু দুর্ভাগ্যবশত, তার পা বাসের চাকায় আটকে যায় এবং ঘটনাস্থলেই তিনি মারা যান।
খবর পেয়ে কিশোরগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাসটি ও নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। কিশোরগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান ঘটনাটি নিশ্চিত করেছেন। এই আকস্মিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।





