খেলা

রুদ্ধদ্বার বৈঠকে বিসিবি! নতুন অধিনায়কের নাম ফাঁস

বাংলাদেশের ক্রিকেটে তোলপাড় ফেলে দেওয়া বিভিন্ন ঘটনার পর আজ শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বহুল কাঙ্ক্ষিত বোর্ডসভা। দুপুর ১টায় এই সভা শুরু হবে, যেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে। বিশেষ করে, নতুন টি-টোয়েন্টি অধিনায়ক কে হচ্ছেন, তা নিয়ে চলছে জল্পনা-কল্পনা। তবে বিভিন্ন সূত্রে জানা গেছে, লিটন দাসের কাঁধেই উঠতে পারে টি-টোয়েন্টি দলের অধিনায়কের দায়িত্ব।

এই বোর্ডসভায় আরও আলোচিত হবে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) গঠন করা তদন্ত কমিটি এবং বিসিবি সভাপতির দেওয়া সংবাদ বিজ্ঞপ্তি। এছাড়া, সাম্প্রতিক সময়ে সবচেয়ে বেশি আলোচিত ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) মাঠে না গড়ানোর বিষয়টিও আলোচনায় আসবে। ক্লাব ও বিসিবির দ্বন্দ্বে ডিপিএল শুরুর সম্ভাবনা ক্ষীণ। পাশাপাশি তৃতীয় বিভাগ ক্রিকেট নিয়েও বিভিন্ন সিদ্ধান্ত হওয়ার কথা রয়েছে। এছাড়াও, প্রধান অর্থ কর্মকর্তা, মানবসম্পদ বিভাগের প্রধানসহ অন্যান্য গুরুত্বপূর্ণ পদে নিয়োগ নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে এবারের সভায়।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button