খেলা

আইপিএল চেয়ারম্যানের মুখে এমন কথা! মুস্তাফিজ ইস্যুতে যা ঘটল…

আইপিএলের চলতি আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার সুযোগ না পাওয়ায় অবশেষে মুখ খুলেছেন লিগ চেয়ারম্যান অরুণ ধুমল। তিনি মুস্তাফিজকে দল থেকে বাদ পড়ার ঘটনাকে ‘দুঃখজনক’ বলে স্বীকার করেছেন। ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ধুমল জানান, “আমি শুধু এটুকুই বলব, এটি দুঃখজনক। এর বাইরে আমার খুব বেশি ধারণা নেই। কখনও কখনও বিষয়গুলো এইভাবেই ঘটে।”

তিনি আরও বলেন, “ক্রিকেটের দৈনন্দিন কার্যক্রমে সরকারের কোনো হস্তক্ষেপ থাকা প্রয়োজন বলে আমি মনে করি না। তবে মাঝে মাঝে কিছু ঘটনা ঘটে, যার ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হয়।” আইপিএলের মিনি নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজকে দলে ভিড়িয়েছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু আসর শুরুর আগেই ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে তাকে স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়। এই ঘটনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশ সরকারও তাদের উদ্বেগ প্রকাশ করেছিল। বর্তমানে মুস্তাফিজ পাকিস্তান সুপার লিগে খেলছেন।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button