ঢাকা বিভাগ

হাজারীবাগে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু, যা ঘটল রাতের অন্ধকারে!

রাজধানীর হাজারীবাগের একটি ভাড়া বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রসায়ন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাইদুল আমিন সীমান্ত (২৫) এর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ এপ্রিল) দিবাগত রাতে হাজারীবাগের মনেশ্বর রোডের একটি পাঁচতলা ভবনের নিচতলার কক্ষ থেকে তার নিথর দেহ পাওয়া যায়।

ঘটনা সূত্রে জানা যায়, সীমান্তের রুমমেট তাকে ডাকাডাকি করে সাড়া না পেয়ে বাসার মালিক ও প্রতিবেশীদের সহায়তায় দরজা ভেঙে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করেন। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, লাশটি বর্তমানে মর্গে রাখা হয়েছে এবং মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে বিষাক্ত কিছু পানের ফলে এই মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণ, তা খতিয়ে দেখছে পুলিশ।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button