জাতীয়
শান্তিরক্ষায় বাংলাদেশের বড় সাফল্য! জর্জিয়া থেকে এলো বিশেষ সম্মাননা

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অসামান্য অবদানের জন্য জর্জিয়া অঙ্গরাজ্য থেকে বিশেষ সম্মাননা অর্জন করেছে বাংলাদেশ। এই সম্মাননা বাংলাদেশের শান্তিরক্ষীদের বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ ভূমিকাকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়। যুক্তরাষ্ট্রের জর্জিয়া রাজ্যের গভর্নর ব্রায়ান পি. কেম্প এক আনুষ্ঠানিক অধিবেশনে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে এই বিশেষ রেজ্যুলেশন প্রদান করেন। জর্জিয়া স্টেট সিনেটের সর্বসম্মতিক্রমে গৃহীত এই রেজ্যুলেশন বিশ্বজুড়ে বাংলাদেশি শান্তিরক্ষীদের প্রশংসা করে। এই অর্জনে দেশের ভাবমূর্তি যেমন উজ্জ্বল হয়েছে, তেমনই শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবদান আরও একবার প্রমাণিত হলো।





