আন্তর্জাতিক
হরমুজ প্রণালী মুক্ত করার অভিযান ‘অবাস্তব’! ম্যাক্রোঁর সিদ্ধান্তে চাপ সৃষ্টি?

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ পারস্য উপসাগরের হরমুজ প্রণালীকে মুক্ত করার বিষয়ে এক গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। তিনি বৃহস্পতিবার জানান, ইরানের কবল থেকে এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌরুটটি মুক্ত করতে কোনো সামরিক অভিযান ‘বাস্তবসম্মত’ হবে না। দক্ষিণ কোরিয়া সফরে থাকা ম্যাক্রোঁ সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্রসহ অনেকেই হরমুজ প্রণালীকে সামরিক উপায়ে জোরপূর্বক মুক্ত করার কথা বললেও, এটি একটি অবাস্তব ধারণা। তিনি আরও উল্লেখ করেন, এমন অভিযান অত্যন্ত সময়সাপেক্ষ হবে এবং প্রণালী অতিক্রম করতে গেলেই ইরানের বিপ্লবী গার্ডের হুমকির মুখে পড়তে হবে, যাদের কাছে রয়েছে অত্যাধুনিক অস্ত্র ও ব্যালিস্টিক মিসাইল। এর সাথে জড়িত অন্যান্য ঝুঁকিও তিনি উড়িয়ে দেননি।





