বিএনপি

শরীফ ওসমান হাদীর পরিকল্পনাকারী বাপ্পীর পাসপোর্ট ব্লক, তোলপাড়

সংখ্যাত ই্ন্নকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর হত্যার পরিকল্পনাকারী হিসেবে গোয়েন্দা পুলিশের নজরে আসা সাবেক কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পীর পাসপোর্ট ব্লক করার নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২ এপ্রিল) ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজের আদালত এই আদেশ দেন।

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক মো. সোহেল রানা আদালতকে জানিয়েছেন, তাইজুল ইসলাম চৌধুরী (বাপ্পী) অবৈধ ইটভাটা স্থাপন, দলিল জালিয়াতি, প্রতারণা, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধের মাধ্যমে প্রায় ২ কোটি ৫১ লাখ টাকা মানি লন্ডারিং করেছেন। এই অভিযোগে গত ৫ মার্চ পল্লবী থানায় একটি মামলা দায়ের করা হয়। পলাতক অভিযুক্তের বিরুদ্ধে এই মামলাটির সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে তার পাসপোর্ট ব্লকের আবেদন করা হয়। আদালত শুনানি শেষে এই আদেশ প্রদান করেন।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button