আন্তর্জাতিক

বাহরাইনে অ্যামাজন সেন্টারে হামলা! আইআরজিসি’র ‘প্রথম সতর্কবার্তা’য় কাঁপছে বিশ্ব

মধ্যপ্রাচ্যে ইরান-ইসরাইল উত্তেজনা চরমে। ইরানে মার্কিন-ইসরাইলি হামলার প্রতিক্রিয়ায় এবার বাহরাইনে অ্যামাজনের একটি ক্লাউড কম্পিউটিং সেন্টারে হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা এই হামলার খবর নিশ্চিত করেছে। আইআরজিসি এক বিবৃতিতে এই হামলাকে “প্রথম বাস্তব সতর্কবার্তা” হিসেবে উল্লেখ করেছে। তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, পূর্বের সতর্কতা উপেক্ষা করে হামলা বা হত্যাকাণ্ড অব্যাহত থাকলে ভবিষ্যতে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে। বিবৃতিতে আরও জানানো হয়, যেসব মার্কিন প্রতিষ্ঠানের নাম ঘোষণা করা হয়েছে, তাদের বিরুদ্ধে আরও কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে এবং এই অঞ্চলে তাদের ধ্বংসের দায়ভার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ওপরই বর্তাবে। এই ঘটনার পর মধ্যপ্রাচ্যে সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button