আন্তর্জাতিক

ট্রাম্পের ‘অমার্জিত’ মন্তব্যে বিশ্বনেতার চরম প্রতিক্রিয়া! যা ঘটল রাতে

আন্তর্জাতিক অঙ্গনে তোলপাড়! মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক ব্যক্তিগত মধ্যাহ্নভোজে তাঁর স্ত্রী সম্পর্কে করা মন্তব্যের কড়া সমালোচনায় মুখর হয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। তিনি এসব মন্তব্যকে “না মার্জিত, না মানসম্মত” বলে আখ্যায়িত করেছেন।

দক্ষিণ কোরিয়া সফরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ম্যাক্রোঁ ট্রাম্পের মন্তব্যের জবাব দিতে অস্বীকৃতি জানান। বলেন, “এগুলো জবাব দেওয়ার যোগ্য নয়।” ট্রাম্পের বক্তব্যে তিনি যে অত্যন্ত বিরক্ত ও অসন্তুষ্ট, তা স্পষ্ট।

হোয়াইট হাউসের একটি ভিডিওতে দেখা গেছে, মধ্যাহ্নভোজের সময় ট্রাম্প ফরাসি উচ্চারণ অনুকরণ করে ম্যাক্রোঁ এবং তাঁর স্ত্রী ব্রিজিট ম্যাক্রোঁ-কে নিয়ে ব্যঙ্গ করেছেন। ট্রাম্প দাবি করেন, ম্যাক্রোঁর স্ত্রী তার সঙ্গে “খারাপ আচরণ করেন” এবং অতীতের একটি ঘটনা উল্লেখ করে তিনি আপত্তিকর মন্তব্য করেন।

এই ঘটনায় ফ্রান্সে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। ফরাসি পার্লামেন্টের নিম্নকক্ষের স্পিকার ইয়েল ব্রাউন-পিভেট ট্রাম্পের আচরণকে “অগ্রহণযোগ্য” ও “দায়িত্বজ্ঞানহীন” বলে মন্তব্য করেছেন।

ইরান ইস্যুতে যখন আন্তর্জাতিক উত্তেজনা বাড়ছে এবং ন্যাটো জোটের ভূমিকা নিয়ে আলোচনা চলছে, ঠিক সেই মুহূর্তে ট্রাম্পের এই ব্যক্তিগত মন্তব্য নতুন করে বিতর্ক উস্কে দিয়েছে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button