চট্টগ্রাম বিভাগ

মাদক-চাঁদাবাজদের হুঁশিয়ারি: যা বললেন সিএমপি-র নতুন বস!

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) নতুন কমিশনার হাসান মো. শওকত আলী মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। দায়িত্ব গ্রহণের পরদিন নগরীর দামপাড়া পুলিশ লাইন্সে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, নগরীকে চাঁদাবাজ ও মাদকমুক্ত করাই হবে পুলিশের প্রধান লক্ষ্য। এ ক্ষেত্রে কোনো প্রকার শৈথিল্য সহ্য করা হবে না এবং এটি পুলিশের সর্বোচ্চ অগ্রাধিকার। চুরি, ছিনতাইসহ অন্যান্য অপরাধ দমনেও নিরলস প্রচেষ্টা চালানোর কথা জানান তিনি। নগরবাসী যাতে নিরাপদে চলাচল করতে পারে, সেই পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি কিশোর গ্যাংয়ের তৎপরতা রোধে বিশেষ অভিযান পরিচালনার কথাও বলেন নতুন কমিশনার। এছাড়া, যানজট নিরসনেও কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি। হাসান মো. শওকত আলী গত বুধবার সিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button