আন্তর্জাতিক

মেসি-আর্জেন্টিনার বিরুদ্ধে কোটি টাকার প্রতারণা! তোলপাড় কেরালায়

ভারতের কেরালায় আন্তর্জাতিক প্রীতি ম্যাচ আয়োজনের নামে বড় ধরনের প্রতারণার অভিযোগ উঠেছে বিশ্বখ্যাত ফুটবল দল আর্জেন্টিনা এবং তাদের তারকা খেলোয়াড় লিওনেল মেসির বিরুদ্ধে। অর্থ গ্রহণের পরও নির্ধারিত ম্যাচ খেলতে না এসে তারা রাজ্যের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বলে অভিযোগ করেছেন কেরালার ক্রীড়ামন্ত্রী ভি. আবদুর রহিমান।

স্থানীয় সংবাদমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে মন্ত্রী জানান, দীর্ঘ আলোচনা ও প্রায় ২৫০ কোটি রুপি (বাংলাদেশি প্রায় ৩২৯ কোটি টাকা) সংগ্রহের পর আর্জেন্টিনা দলকে কেরালায় আনার সব প্রস্তুতি চূড়ান্ত হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে দলটির আগমন না হওয়া ক্ষোভ ও হতাশার জন্ম দিয়েছে। মন্ত্রী বলেন, “টাকা নেওয়ার পরও তারা আমাদের সঙ্গে প্রতারণা করেছে। আমরা এমন বিশ্বাসঘাতকতা আশা করিনি।” তার দাবি, শুধু কেরালাই নয়, আরও কয়েকটি দেশেও একই অভিযোগ রয়েছে আর্জেন্টিনার বিরুদ্ধে। তিনি আইনি পদক্ষেপের ইঙ্গিত দিয়ে বলেন, “মামলা করা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই।”

এই ঘটনা রাজ্যের ফুটবলপ্রেমীদের মাঝেও তীব্র হতাশার সৃষ্টি করেছে, যারা মেসি ও তার দলকে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। এই বিতর্কের ফলে কেরালায় রাজনৈতিক অঙ্গনেও নতুন করে আলোচনা শুরু হয়েছে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button