অর্থনীতি

হরমুজ প্রণালীতে আটকে থাকা তেলের বদলে আসছে নতুন পথ, জানলে অবাক হবেন!

হরমুজ প্রণালীর জটিলতা এড়াতে বাংলাদেশ এবার সৌদি আরব থেকে ভিন্ন পথে আনছে ১ লাখ মেট্রিক টন অপরিশোধিত তেল। লোহিত সাগরের নিকটবর্তী সৌদি আরবের ইয়ানবু কমার্শিয়াল পোর্ট থেকে এই তেল সরাসরি রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার চট্টগ্রামে এসে পৌঁছাবে। আগামী ২০ এপ্রিল তেলবাহী ট্যাংকার লোড হওয়ার কথা রয়েছে।

এদিকে, বর্তমানে ‘এমটি নরডিক পলুকস’ নামের একটি জাহাজে থাকা ১ লাখ মেট্রিক টন ক্রুড অয়েল হরমুজ প্রণালীতে ইরানের বিশেষ ছাড়পত্র না পাওয়ায় আটকে আছে। এই পরিস্থিতিতে, বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) নতুন এই বিকল্প পথ বেছে নিয়েছে। মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে দুই জাহাজ মিলিয়ে মোট ২ লাখ মেট্রিক টন অপরিশোধিত তেল চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।

এই তেল পরিশোধনের পর উল্লেখযোগ্য পরিমাণ জ্বালানি, যেমন ডিজেল, পেট্রোল, অকটেন, ফার্নেস অয়েল এবং কেরোসিন উৎপাদন করা সম্ভব হবে। এতে দেশে চলমান জ্বালানি সংকট কিছুটা লাঘব হবে বলে আশা করা হচ্ছে। বিএসসি’র ব্যবস্থাপনা পরিচালক জানিয়েছেন, আটকে থাকা জাহাজের বিষয়ে কূটনৈতিক তৎপরতা চলছে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button