বিএনপি

মাথা গোঁজার ঠাঁই হারানো প্রবীণ নাঈমুদ্দিনকে অভূতপূর্ব সহায়তা প্রধানমন্ত্রীর!

রাজধানীর মগবাজারে ফুটপাত থেকে উচ্ছেদ হওয়া ৮০ বছর বয়সী নাঈমুদ্দিন এখন প্রধানমন্ত্রীর বিশেষ নজরে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উচ্ছেদ অভিযানে অবৈধ স্থাপনার পাশাপাশি তার শেষ আশ্রয়টুকুও চলে যাওয়ার পর এই প্রবীণ ব্যক্তিটি দেশজুড়ে আলোচনায় আসেন। দৈনিক সময়ের আলোয় প্রকাশিত একটি মানবিক প্রতিবেদন এবং সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া খবরটি অনেকের নজরে আসে।

বিশেষ এই মুহূর্তে, প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে প্রবীণ নাঈমুদ্দিনের খোঁজ নিয়েছেন। ‘আমরা বিএনপি পরিবার’ এর সদস্য সচিব মোকছেদুল মোমিন মিথুন জানিয়েছেন, প্রধানমন্ত্রী নাঈমুদ্দিনের সাথে ফোনে কথা বলেছেন এবং তাকে আজীবন স্থায়ী আবাস, প্রয়োজনীয় চিকিৎসা এবং ভরণপোষণের দায়িত্ব নেওয়ার জন্য ‘আমরা বিএনপি পরিবার’কে নির্দেশ দিয়েছেন। এই উদ্যোগের ফলে প্রবীণ নাঈমুদ্দিন এখন স্থায়ী ঘর, চিকিৎসা ও ভাতার সুবিধা পাবেন।

এর আগে, ডিএমপির উচ্ছেদ অভিযান চলাকালে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইমরান আহমেদ মানবিক দিক বিবেচনা করে নাঈমুদ্দিনের দোকানটি উচ্ছেদ না করার ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়েছিলেন, যা অনেকের প্রশংসা কুড়িয়েছে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button