জাতীয়

সাত বছর পর পর্দায় ফিরছেন তারকা! যা বললেন তিনি…

দীর্ঘ সাত বছর পর ছোট পর্দায় ফিরছেন একসময়ের তুমুল জনপ্রিয় অভিনেত্রী বিপাশা হায়াত। মাছরাঙা টেলিভিশনের জনপ্রিয় পডকাস্ট শো ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-তে অতিথি হিসেবে দেখা যাবে তাকে। আগামী ৪ এপ্রিল, শনিবার রাত ৯টায় অনুষ্ঠানটি প্রচার হবে। এটিই হতে চলেছে বিপাশা হায়াতের প্রথম পডকাস্ট শো।

২০১৯ সাল থেকে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন বিপাশা হায়াত। অভিনয় থেকে দূরে থাকলেও চিত্রকলার জগতে তিনি সক্রিয় রয়েছেন। তবে অভিনয়ে ফেরার ব্যাপারে তিনি জানালেন, অভিনয় থেকে সরে দাঁড়াননি তিনি। বরং, ক্যারিয়ারের এই পর্যায়ে এসে তিনি এমন চরিত্রে অভিনয় করতে চান যেখানে অভিনয়ের সুযোগ বেশি, চরিত্রের গভীরে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

বিপাশা হায়াত জানান, নব্বইয়ের দশকে ‘কেয়ামত থেকে কেয়ামত’সহ অনেক জনপ্রিয় সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন। এমনকি বলিউড থেকেও হিন্দি সিনেমায় অভিনয়ের প্রস্তাব এসেছিল তার কাছে। দেশের পথ শিশুদের জন্য নিয়মিত কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি এবং এই বিষয়ে সরকারের কাছে বারবার অনুরোধও জানিয়ে আসছেন। পডকাস্টে পথ শিশুদের নিয়ে তার কিছু বিশেষ পরিকল্পনাও তুলে ধরেছেন তিনি।

রুম্মান রশীদ খানের সঞ্চালনায় এই বিশেষ অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন জেড আই ফয়সাল।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button