রাজপথে বুলডোজার! লক্ষাধিক টাকা জরিমানা, ৫১ জনের জেল News Content: রাজধানী ঢাকায় বিশেষ উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। অভিযানে দুই লক্ষ ৬১ হাজার টাকা জরিমানা ও ৫১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) দিনভর এই অভিযান পরিচালিত হয়। ফুটপাত ও সড়কের অবৈধ দখল উচ্ছেদের পাশাপাশি আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়।

রাজধানী ঢাকায় বিশেষ উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। অভিযানে দুই লক্ষ ৬১ হাজার টাকা জরিমানা ও ৫১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) দিনভর এই অভিযান পরিচালিত হয়। ফুটপাত ও সড়কের অবৈধ দখল উচ্ছেদের পাশাপাশি আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়।
বিভিন্ন জোনে পরিচালিত এই অভিযানে আইন অমান্যকারী ১৩ জন ব্যবসায়ীকে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়। যাত্রাবাড়ী এলাকায় অবৈধ দোকান উচ্ছেদ করে ১৩ জন ব্যবসায়ীকে ২২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। শাহবাগ জোনে অবৈধ পার্কিং এবং ফুটপাত দখলে থাকা প্রায় চার পিকআপ সমপরিমাণ মালামাল জব্দ করা হয় এবং মোবাইল কোর্টের মাধ্যমে ২২ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। পল্লবী জোনেও ১৬টি মামলায় ৫৫ হাজার টাকা জরিমানা আদায় করে রাস্তা দখলমুক্ত করা হয়।
আদালতে প্রেরণের প্রক্রিয়া চলমান রয়েছে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।





