ঢাকা বিভাগ

হেলমেট পরে ক্লাসে দুই শিক্ষার্থী, কেন জানেন?

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ছাদের পলেস্তারা ধসে সহপাঠী আহত হওয়ার ঘটনার প্রতিবাদে হেলমেট পরে ক্লাসে অংশ নিয়েছেন দুই শিক্ষার্থী। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাঈম এবং নয়ন এই প্রতীকী প্রতিবাদের মাধ্যমে ক্যাম্পাসে আলোচনার জন্ম দিয়েছেন।

গতকাল বুধবার সকালে গণিত বিভাগের একটি সেমিনার কক্ষে ক্লাস চলাকালে ছাদের পলেস্তারা খসে পড়ে দুজন শিক্ষার্থী আহত হন। এই ঘটনার পরদিনই নিজের নিরাপত্তার অভাব বোধ করে নাঈম ও নয়ন হেলমেট পরে ক্লাসে আসেন। তারা বলেন, ক্লাসরুমের এমন ঝুঁকিপূর্ণ পরিবেশ শিক্ষার্থীদের মনে আতঙ্ক সৃষ্টি করছে এবং এটি প্রশাসনের দৃষ্টি আকর্ষণের একটি চেষ্টা।

বর্তমানে বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা চলমান থাকলেও, শিক্ষার্থীদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।। বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ডা. মিজানুর রহমান জানান, ঝুঁকিপূর্ণ কক্ষগুলো চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং অপেক্ষাকৃত কম ঝুঁকিপূর্ণ কক্ষে পরীক্ষা ও ক্লাস চলছে। প্রধান প্রকৌশলী হেলাল উদ্দিন পাটোয়ারী বলেছেন, বড় ধরনের সংস্কারের জন্য অর্থ বরাদ্দের প্রক্রিয়া চলছে এবং দ্রুতই এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button