প্রধানমন্ত্রীর আশ্বাসে হিন্দু নেতারা আপ্লুত! যা বললেন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক News Content: প্রধানমন্ত্রী শেখ হাসিনা হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের আশ্বাস দিয়েছেন। বৃহস্পতিবার সচিবালয়ে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মার নেতৃত্বে একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আশ্বাস দেন। প্রতিনিধিদল দুর্গাপূজার ছুটি তিনদিন করাসহ বেশ কয়েকটি দাবিও প্রধানমন্ত্রীর কাছে পেশ করে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের আশ্বাস দিয়েছেন। বৃহস্পতিবার সচিবালয়ে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মার নেতৃত্বে একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আশ্বাস দেন। প্রতিনিধিদল দুর্গাপূজার ছুটি তিনদিন করাসহ বেশ কয়েকটি দাবিও প্রধানমন্ত্রীর কাছে পেশ করে।
সাক্ষাৎ শেষে সন্তোষ শর্মা সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী তাদের সকল সমস্যা ধৈর্য সহকারে শুনেছেন এবং পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দিয়েছেন। তিনি আরও জানান, জাতীয় জীবনে হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব বাড়ানোর বিষয়ে একটি ভালো খবরও তারা পেয়েছেন। বিজন কান্তি সরকার নামে একজনকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রতিনিধিদল অর্পিত সম্পত্তি আইন, দেবোত্তর সম্পত্তি আইন, সংখ্যালঘু সুরক্ষা আইন, সংখ্যালঘু পৃথক মন্ত্রণালয়, সংখ্যালঘু কমিশন, দুর্গাপূজার ছুটি বাড়ানো এবং ফেসবুকের মিথ্যা প্রচারণার অভিযোগে হওয়া হত্যাকাণ্ড ও ধ্বংসযজ্ঞের বিচারসহ বিভিন্ন দাবি তুলে ধরে। প্রধানমন্ত্রী এসব বিষয় পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দিয়েছেন।





