চট্টগ্রাম বিভাগ

ঘটনার ২০ মাস পর যা জানালো পুলিশ! চট্টগ্রামে মামলার অগ্রগতির চাঞ্চল্যকর তথ্য

চট্টগ্রামে রাজনৈতিক সহিংসতায় হতাহত পরিবারের করা মামলাগুলোর ৯০ শতাংশের বেশি অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) নতুন কমিশনার হাসান মো. শওকত আলী। বৃহস্পতিবার দুপুরে নগর পুলিশের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান।

পুলিশ ও আদালত সূত্রমতে, চট্টগ্রামে জুলাইয়ের রাজনৈতিক আন্দোলনের ঘটনাকে কেন্দ্র করে মোট ১৫১টি মামলা দায়ের হয়েছিল। এর মধ্যে নগর ও জেলার ৯টি থানায় ৬৯টি এবং বাকিগুলো আদালতে দাখিলকৃত নালিশি মামলা (সিআর)। এসব মামলায় ১৩ হাজার ৪৫০ জন নামধারী আসামি এবং অন্তত ৩০ হাজার অজ্ঞাত আসামি রয়েছে। আসামিদের মধ্যে রাজনৈতিক নেতা, ব্যবসায়ী, বিভিন্ন পেশাজীবী এবং সাধারণ মানুষও রয়েছেন।

সিএমপি কমিশনার জানান, রাজনৈতিক বা অন্য কোনো পরিচয়ে চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম কঠোরভাবে দমন করা হবে। নগরীর শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী খান ওরফে বড় সাজ্জাদের বিষয়েও তিনি গুরুত্ব সহকারে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। তিনি আরও বলেন, মামলার তদন্ত কর্মকর্তাদের স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়া হচ্ছে, যা প্রতিবেদন জমা দিতে কিছুটা সময় নিলেও নির্ভুল তদন্ত নিশ্চিত করবে।

তবে, জুলাই বিপ্লবের ঘটনার ২০ মাস পেরিয়ে গেলেও কিছু ভুক্তভোগী পরিবার মামলার ধীরগতি এবং ন্যায়বিচার প্রাপ্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তাদের অভিযোগ, নতুন সরকার আসার পর থেকে খোঁজখবর নেওয়া কমে গেছে এবং কোনো আর্থিক সহায়তা বা পুনর্বাসনও দেওয়া হয়নি।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button