খুলনা বিভাগ

আতঙ্ক নয়, এবার আপনার বন্ধু হবে ট্যাক্স কর্মকর্তা! খুলনায় যা ঘটল

খুলনায় নবনির্মিত আধুনিক কর ভবনের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে জাতীয় সংসদের হুইপ ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুল এ ভবনের ফলক উন্মোচন ও উদ্বোধন ঘোষণা করেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সাধারণ মানুষের মধ্যে এখনো টিআইএন (TIN) সার্টিফিকেট করা নিয়ে এক ধরণের ভীতি কাজ করে। তিনি কর্মকর্তাদের আচরণে আমূল পরিবর্তনের ওপর গুরুত্বারোপ করে বলেন, অতিউৎসাহী আচরণ ও অসততার কারণেই নতুন করদাতা তৈরি হচ্ছে না, যা দেশের অর্থনীতির জন্য শুভ নয়। তিনি আরও বলেন, করের হার না বাড়িয়ে করদাতার সংখ্যা বাড়ানোই হবে তাদের প্রধান এজেন্ডা।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button