খেলা

অবশেষে শুরু হচ্ছে বাংলাদেশের মেয়েদের মহাযুদ্ধ! লঙ্কাকাণ্ডের পর যে দেশে যাচ্ছে দল!

ঘরের মাঠে শ্রীলঙ্কা নারী দলের বিপক্ষে সিরিজ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের নারী ক্রিকেটারদের তুমুল ব্যস্ততা। চলতি মাসেই নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে বাংলাদেশ দল খেলবে লঙ্কানদের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ। এই সিরিজ শেষেই মিলবে না কোনো বিরতি, কারণ সামনেই রয়েছে বিশ্বকাপ। বিশ্বকাপের প্রস্তুতির জন্য ইউরোপের উদ্দেশ্যে রওনা হবে দল। সেখানে নেদারল্যান্ডস ও স্কটল্যান্ডের সঙ্গে একটি ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আগামী ২৮ মে থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ খেলবে ৩০ মে, প্রতিপক্ষ স্কটল্যান্ড। পরদিনই, অর্থাৎ ৩১ মে, নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এরপর ২ ও ৪ জুন যথাক্রমে স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের বিপক্ষে আরও দুটি ম্যাচ খেলবে তারা। এই সিরিজগুলো বাংলাদেশের মেয়েদের বিশ্বকাপের জন্য আরও প্রস্তুত করে তুলবে বলে আশা করা হচ্ছে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button