জাতীয়

হাদির চাঞ্চল্যকর হত্যা মামলা: এক বছরেও তদন্ত শেষ হয়নি, কেন এই দীর্ঘসূত্রিতা?

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যা মামলার পুনঃতদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পেছালো। এটি নিয়ে ১১ বারের মতো তারিখ পিছিয়েছে। এবার ১৯ এপ্রিল প্রতিবেদন দাখিলের নতুন দিন ধার্য করেছেন আদালত। ঢাকা মেট্রো (পূর্ব) এর সহকারী পুলিশ সুপার আবদুর কাদির ভূঁঞা বৃহস্পতিবার (২ এপ্রিল) আদালতে কোনো প্রতিবেদন দাখিল করতে পারেননি। এরপর ঢাকার এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম প্রতিবেদন দাখিলের জন্য নতুন দিন ধার্য করেন।

মামলা সূত্রে জানা গেছে, গত বছরের ১২ ডিসেম্বর মতিঝিলে নির্বাচনী প্রচারণা শেষে সোহরাওয়ার্দী উদ্যানে যাওয়ার পথে পল্টনের বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেলে থাকা দুষ্কৃতিকারীদের গুলিতে গুরুতর আহত হন হাদি। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে অপারেশন এবং পরে এভারকেয়ারে ভর্তি হওয়ার পরও অবস্থার উন্নতি না হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি মারা যান। হাদি মারা যাওয়ার পর মামলাটি হত্যা মামলা হিসেবে গণ্য হয়।

তদন্ত শেষে গত ৬ জানুয়ারি গোয়েন্দা পুলিশ সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি ও ফয়সাল করিম মাসুদসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয়। তবে, এতে সন্তুষ্ট না হয়ে গত ১৫ জানুয়ারি ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের নারাজির আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করে অধিকতর তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেন। এরপর থেকেই তদন্ত প্রতিবেদন দাখিলের বিষয়টি বারবার পেছাতে থাকে।

এই ঘটনায় হাদি’র পরিবার ও তার সমর্থকদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। দীর্ঘ সময় ধরে তদন্ত চলার পরও বারবার তারিখ পেছানোয় মামলার ভবিষ্যৎ নিয়ে তারা উদ্বেগ প্রকাশ করেছেন।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button