বিএনপি

স্পিকারের সামনে যা বললেন ‘জঙ্গি এমপি’ খ্যাত সাংসদ! তোলপাড় সংসদে

সংসদ ভবন এলাকায় জানাজার সময় পেছন থেকে ‘জঙ্গি এমপি’ সম্বোধন করায় ক্ষোভ প্রকাশ করেছেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য পীরজাদা সাইদ উদ্দিন আহমাদ হানজালা। বৃহস্পতিবার জাতীয় সংসদ অধিবেশনে তিনি বলেন, ‘সম্ভবত আমার পোশাক, আমার পাগড়ি- এসবের কারণেই আমাকে জঙ্গি শুনতে হয়েছে।’ এই ঘটনার সিসিটিভি ফুটেজ দেখে ব্যবস্থা নেয়ার আহ্বান জানান তিনি। স্পিকার বিষয়টি খতিয়ে দেখতে এমপি হানজালাকে নোটিশ দেওয়ার পরামর্শ দেন। একই অধিবেশনে নারী সংসদ সদস্যদের বিরুদ্ধে কুৎসিত বক্তব্যের অভিযোগও তোলেন সংসদ সদস্য রুমিন ফারহানা।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button